বাড়ী থেকে কলকাতা বা হাওড়া স্টেশন পর্যন্ত যাতায়াত নিজস্ব এবং ট্রেনে যাত্রার প্রথম দিনে কোন মিল দেওয়া হবে না। ট্রেনে ২য় দিন থেকে চা, জলখাবার, নিরামিষ খাবার সরবরাহ করা হবে। নিজ মালপত্র নিজের দায়িত্বে রাখতে হবে।
রেলের নিয়মানুসারে যাত্রার ১২৫ দিন (125 days) আগে মা সিদ্ধেশ্বরী ট্রাভেল্স (Maa Siddheswari Travels) এসে বুকিং করতে হবে।
রেলের নিয়মানুসারে যাত্রার ১২৫ দিন (125 days) আগে মা সিদ্ধেশ্বরী ট্রাভেল্স (Maa Siddheswari Travels) এসে বুকিং করতে হবে।
আসন সংরক্ষণ প্রসঙ্গ ও নিয়মাবলী
যাত্রীদের প্রতি কর্তৃপক্ষের অনুরোধ নাম নথিভুক্ত করুন এবং অগ্রিম টাকা দেওয়ার আগে আপনি যে সফরে যাবেন সেই সফরে কি ধরণের সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ থাকার ব্যবস্থা, ট্রেন, বাস, মাল বহন, খাবার ইত্যাদি সম্মন্ধে আগেই জেনে নিতে অনুরোধ জানাই। যাতে আপনার সঙ্গে সফর কর্তৃপক্ষের মধ্যে কোনো রকম ভুল বোঝাবোঝি না হয়। আমাদের প্রধান উদ্দেশ্য সফরটি সুষ্ঠ পরিচালনা ও আপনাদের আনন্দ প্রদান করা।
- ৫ বছর থেকে ১১ বছর বয়সের ছেলে ও মেয়েদের পৃথক বেড না নিলে ২০% কম টাকা লাগে এবং ৩ বছর থেকে ৫ বছর বয়সের কম হলে ৫০% কম টাকা লাগে।
- পরিবার প্রতি পৃথক ঘর নির্ধারিত হইবে।
- নিরামিষ এবং আমিষ সবরকম আহার পরিবেশনের ব্যবস্থা আছে।
- অভিভাবক ছাড়াই প্রতিষ্ঠান নিজ দায়িত্বে সুব্যাবস্থায় যে কোনো মহিলা ও বয়স্কদের নিশ্চিন্তে দেশ ভ্রমণ করানো হয়।
- নির্ধারিত মূল্য সর্বসম্মত খাওয়া-থাকা, যাওয়া-আসা, ট্রেন ভাড়া (২ শ্রেণী), স্লিপার, বাস ভাড়া, সাইড সীন ইত্যাদি যে স্থান পর্যন্ত আমাদের বাস প্রবেশ করবে তার পর হইতে দর্শনীয় স্থানের প্রবেশ মূল্য, গাইড মূল্য, রিক্সা ভাড়া ইত্যাদি ভ্রমণকারীর নিজস্ব।
*** মনে রাখবেন ***
* ট্রেনের রিজারভেশন সিট রেলওয়ের নিয়মানুসারে হবে।
* ভ্রমণকালীন প্রতি যাত্রীকে অতি অবশ্যই সরকার স্বীকৃত ফোটোসহ বয়সের পরিচয়পত্র সঙ্গে রাখবেন, অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে।